শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় শুক্রবার রাতে শাওন (২৮) নামের এক অটোরিকশা চালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের কামারগাড়ি রেলগেটের পাশের রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে এবং বগুড়া শহরের চক ফরিদ কলোনিতে ভাড়া বাসায় থাকতো।

 

বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত শাওন শুক্রবার সকালে শহরের একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর সারাদিন ও রাতে তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা রেল লাইনের পার্শ্বে লাশ দেখে সদর থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।

 

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার রিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কারা তাকে হত্যা করেছে তা তদন্ত চলছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি এবং কেউ গ্রেফতারও হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023