শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দল থেকে বাদ ৪ জন, ডাক পেয়েছেন হাসান-ইয়াসির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস রিপোর্ট

চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ চারজন। আজ রোববার দুপুরে দল ঘোষণা করে বোর্ড। এ ছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও পেসার হাসান মাহমুদ।

 

পাকিস্তান সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আল আমিন হোসেন, সৌম্য সরকার ও রুবেল হোসেন। স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ভারত সিরিজে দলে থাকা মোস্তাফিজ বাদ পড়েছিলেন পাকিস্তান সিরিজে।

 

বিয়ের জন্য ছুটি নিয়েছেন সৌম্য সরকার। আল আমীন ইনজুরির জন্য ছিটকে গেছেন। এ ছাড়া মাহমুদউল্লাহ-রুবেল বাদ পড়েছেন ফর্মহীনতার কারণে। বিসিএলে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টে শেষবার খেলেছিলেন তাসকিন।

 

আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট।

 

বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023