শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে এনামুল হক (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামের আয়নাল হকের ছেলে। রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হকের বাড়িতে গাছের ডালপালার ভেতর দিয়ে বিদ্যুত সঞ্চালনের লাইন টাঙানো রয়েছে। রবিবার সকালের দিকে ওই গাছের ডালপালা কেটে পরিষ্কার করছিলেন তিনি। এ সময় অসাবধারনতাবশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে এনামুল হক আহত হয়। স্বজনরা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নুরুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পর্শে আহত এনামুল হক স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ হয়নি। তবে মৃত্যুর বিষয়টি তার স্বজনদের নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023