শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

অবশেষে কমেছে পেয়াঁজের দাম!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারী ও খুচরা বাজারে সরবরাহ বেড়েছে দেশি পেয়াঁজের। সরবরাহ বেড়ে যাওয়ায় হিলির বাজারে কমতে শুরু করেছে সব ধরনের পেয়াঁজের দাম। প্রকারভেদে প্রতি কেজি পেয়াঁজের দাম কমেছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, হিলি খুচরা ও পাইকারী বাজারে মেহেরপুরের সুখসাগর, মিশরীয় এবং ভারতীয় পাটনা জাতের পেয়াঁজ বিক্রি হচ্ছে। গত ২ দিনের থেকে সুখসাগর পেয়াঁজের সরবরাহ বেড়েছে অনেক। দেশীয় সুখসাগর পেয়াঁজ গত ২ দিন আগে বাজারে বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে, সেই পেয়াঁজ সোমবার কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে।

 

অন্যদিকে মিশরীয় পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে যা ২ দিন আগে ছিল ৮০ টাকা কেজিতে। এছাড়াও বিভিন্নভাবে সরবরাহ হওয়া ভারতীয় পেয়াঁজ ১১৫ টাকা কেজি থেকে কমে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে।

 

দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিন আবওহায়া খারাপ থাকায় দেশের কৃষকরা মাঠ থেকে পেয়াঁজ তুলতে পারেনি যে কারনে চাহিদার তুলনায় সরবরাহ অনেকটাই কমে গেছিলো। তবে দুই দিন থেকে আবারও দেশীয় মেহেরপুরের পেয়াঁজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। বেচা-কেনাও ভালো হচ্ছে বাজারে।

 

ক্রেতারা জানান, পেয়াঁজের দাম গত দুই দিনের তুলনায় অনেকটাই কমতে শুরু করেছে। এরকম কম দামে আমরা কিনতে পারলে আমাদের জন্য সুবিধা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023