শিরোনাম :
বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন

ব্রাজিলিয়ান তরুণ রেইনিয়েরকে কিনে নিল রিয়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গা থেকে রেইনিয়ের জেসাসকে কিনে নিল রিয়াল মাদ্রিদ। রিয়াল ও ফ্লামেঙ্গো দু’দলই সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই তরুণ গ্যালাকটিকোদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

রেইনিয়ের ব্যাপারে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছিল। বলা হচ্ছে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ প্রতিভা তিনি। আর প্লে-মেকার হিসেবে খেলা এই তারকাকে কিনতে ৩০ মিলিয়ন ইউরো কিছু বেশি খরচ করতে হয়েছে স্প্যনিশ জায়ান্টদের।

রিয়াল রেইনিয়েরকে দলে ভেড়ালেও প্রতিযোগিতা করতে হয়ে ইউরোপের দামি ক্লাবগুলোর বিপক্ষে। তাকে কিনতে বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টরা বসেছিল। তবে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোসের পর এমন ব্রাজিলিয়ান প্রতিভাকে কিনতে একটুও দেরি করেনি রিয়াল।

গত ১৯ জানুয়ারি মাত্র ১৮-তে পা দেওয়া রেইনিয়ের অ্যাটাকিং মিডফিল্ডার হলেও দ্বিতীয় স্ট্রাইকার বা স্ট্রাইকারের পেছনে ৪-৪-২ ফরম্যাটে খেলতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023