শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

মোবাইল ফোন কিনে না দেয়ায় ৩য় শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোবাইল ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার গোরক মন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম আপন মিয়া (১১)। সে ওই গ্রামের আইনুল ইসলামের একমাত্র ছেলে ও গোরক মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

পরিবার ও স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে মোবাইল কেনার বায়না ধরে ৩য় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র আপন। বাবা আইনুল কয়েকদিন পরে মোবাইল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু অর্থ সংকটের কারণে মোবাইল ফোন কিনে দিতে দেরি হওয়ায় অভিমান করে রোববার সন্ধ্যায় সকলের অগোচরে আপন নিজ ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হচ্ছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023