শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রংপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

রংপুর প্রতিনিধি

বৃদ্ধ পিতাকে খাবার দেয়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বড় ভাই। নিহত বড় ভাইয়ের নাম শামীম। রোববার রাত নয়টার দিকে রংপুর মহানগরীর মধ্য দেওডোবা এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ছোট ভাইয়ের বউ ও ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার  জানান, রংপুর মহানগরীর মধ্য দেওডোবা এলাকার বৃদ্ধ ইয়াসিন আলি তার ছোট ছেলে জামিলের সাথে থাকতেন। খাওয়া-দাওয়াও করতেন ছোট ছেলের কাছেই। মাঝে মাঝে তার বড় ছেলে শামীম তাকে খাবার দিতো। এ নিয়ে রোববার সকালে বড় ভাই শামীমের সাথে ছোট ভাই জামিল ও তার পরিবারের লোকজনের ঝগড়া হয়।

 

রোববার রাত ৯টায় বড় ছেলে শামীম আবারো বৃদ্ধ পিতাকে খাওয়ানোর জন্য মুরগির গোশত দিয়ে খাবার নিয়ে যায়। এসময় আবারো তর্ক বাধলে ছোট ভাই জামিল, তার স্ত্রী আনোয়ারা ও পুত্র আতিকুর রহমান মিলে বড় ভাই শামীমকে হাতুড়ি দিয়ে পেটায়। এতে ঘটনাস্থলেই মারা যান শামীম। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রাতেই অভিযুক্ত জামিলের স্ত্রী আনোয়ারা ও তার পুত্র আতিকুরকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023