শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

তালোড়া সরকারি শাহএয়তেবারিয়া কলেজ ডিগ্রী কোর্স অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ্-এয়তেবারিয়া এইচএসসি কলেজ ডিগ্রী (পাস) কোর্স এর অনুমোদন লাভ করায় তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল তালোড়াবাসীর পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি বের করে। রবিবার সকালে আনন্দ র‌্যালি তালোড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। র‌্যালি শেষে রেল ঘুমটি এলাকায় পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল এর সভাপতিত্বে ও আ’লীগ নেতা আব্দুল মান্নান খানের সঞ্চালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালোড়া সরকারী শাহ্ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম কুমার। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন, তালোড়া পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সুব্রত মন্ডল নয়ন, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাহিদ হাসান, কৃষক লীগের আহবায়ক আবু তাহের রানা, শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুস ছালাম, তালোড়া পৌর কৃষক লীগের সভাপতি সেকেন্দার আলী, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক সাগর, আ’লীগ নেতা খোকন হোসেন তরফদার, ছাত্রলীগ নেতা কৃষ্ণ কুমার বাবু, ফারুক হোসেন, দিনেশ চন্দ্র শীল, বাবু প্রামানিক, শংকর, তালোড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবব্রত মন্ডল বাপ্পী, কলেজের সাবেক শিক্ষার্থী খন্দকার আবুল বাসার সহ তালোড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023