শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

গাইবান্ধায় আ’লীগ নেতার ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। এ মামলায় আট আসামির পাঁচ বছর জেল ও এক লাখ টাকা করে জরিমানা দেয়া হয়েছে। নিহত আশিকুর রহমান সাম্য (১৪) গোবিন্দগঞ্জ উপজেলার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে।

 

জেলা জজকোটের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হয় আশিকুর রহমান সাম্য। এর পর দিন ২৫ সেপ্টেম্বর সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি বটতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারের পেছনের সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ওই ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান সরকার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পৌর কমিশনার জয়নাল আবেদীনসহ ১১ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023