শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

শেরপুরে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিলসহ চালক ও হেলপার গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের ধুনট মোড় এলাকায়  রোববার সকালে পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ফেন্সিডিলসহ সাকের আহম্মেদ হিতু (৪০) ও হেলপার মো. আবু হাশেম (২৯) কে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মধুপুর পঁচিশা গ্রামের মৃত ওসমান গনির ছেলে সাকের আহম্মেদ হিতু ও হেলপার একই উপজেলার বিশনাইপাল গ্রামের মো. মাজেম আলীর ছেলে মো. আবু হাশেম কুড়িগ্রাম থেকে ট্রাকে (ঢাকা মেট্রো ট ২২-৫৬১৪) পাথর বোঝাই করে জামালপুর যাচ্ছিল। এ সময় র‌্যাব-১২ এর সদস্যরা গোপন সংবাদ পেয়ে শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়।  রোববার সকাল সাড়ে ৬টার দিকে পৌছালে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে পাথরের নিচে একটি চটের বস্তায় রাখা ৩’শ ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ট্রাক চালক ও হেলপারকে আটক করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023