কক্সবাজার Archives - Mzamin
মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, গুলিবিদ্ধ ২
বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের অদূরে মিয়ানমার নৌবাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
নিহত জেলের নাম ওসমান গণি (৩২)। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ কোনাপাড়ার মৃত বাচা মিয়ার ছেলে। আহতরা হলেন স্থানীয় সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ রাজু ও শফি উল্লাহর ছেলে মোহাম্মদ রফিক।
স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও আদনান চৌধুরী জানান, বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী। এসময় ছয়টি ট্রলারের ৫০-৬০ জন জেলেকে তারা আটক করেন। গুলিতে জেলে ওসমান গণি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।
তিনি আরও বলেন, আজ সকালে জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি আমাকে জানান। পরে জানতে পেরেছি দুপুর ১২টার দিকে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি ট্রলারসহ জেলেদের হস্তান্তর করেছে। বর্তমানে একটি ট্রলার ও নিহত ব্যক্তির মরদেহসহ ১১ জন জেলে নিয়ে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছেছে। সবশেষ তথ্য অনুযায়ী, মিয়ানমার কর্তৃপক্ষ বাকি পাঁচটি ট্রলারসহ বাকি জেলেদের ছেড়ে দেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান ইউএনও।
The post মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, গুলিবিদ্ধ ২ appeared first on Mzamin.
কক্সবাজারে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে তানজিম সারোয়ার নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
সোমবার ( ২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। পরে তাকে কক্সবাজার হাসপাতালে নেয়ার পথে রামু এলাকায় পৌঁছালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তিনি মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
The post কক্সবাজারে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত appeared first on Mzamin.
আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ২
আজ বুধবার (১৫ মে) ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহিন এ পাহাড়ে অভিযান শুরু হয়।
র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, বেশকিছু দিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ কয়েক রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে।
এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১৪ মে) রাত ২টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।
সাজ্জাদ হোসেন বলেন, এ পর্যন্ত একটি আস্তানা থেকে দুই সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে। আর আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের ওই অধিনায়ক।
The post আরসার আস্তানায় র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ২ appeared first on Mzamin.
টেকনাফ সীমান্ত দিয়ে ৪০ বিজিপি সদস্যের প্রবেশ
টেকনাফ সীমান্তের দুটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) অস্ত্র-সজ্জিত আরও ৪০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
শনিবার (৪ মে) ভোরে সাবরাংয়ের আচারবুনিয়া থেকে ১৪ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেন। পরে নাজিরপাড়া থেকে আরও ৪ জন বিজিপি সদস্য আশ্রয় নেন।
নির্ভরযোগ্য সূত্র বলছে, শনিবার ভোরে দুই দফায় আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারপর বাসে করে তাদের প্রথম ১৪ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়। পরে আরও ২২ জনকেও একইস্থানে রাখা হয়। বাকি ৪ জনকে নিরস্ত্রকরণের কাজ করছে বিজিবি।
তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে নানা প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠায় বাংলাদেশ।
The post টেকনাফ সীমান্ত দিয়ে ৪০ বিজিপি সদস্যের প্রবেশ appeared first on Mzamin.
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সৈয়দুল আমিন (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সৈয়দুল আমিন কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর এ-১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। ওই ক্যাম্পের মাঝির (নেতা) দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে পেয়ে সৈয়দুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওসি শামীম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
The post উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন appeared first on Mzamin.
দুই কোটি টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, ঘুস না নিলে টাকা তুলব কীভাবে?
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। টেন্ডারের গোপন রেইট ফাঁস, নিজস্ব ঠিকাদার দিয়ে কাজ ভাগিয়ে নেওয়া, ঘুস গ্রহণ, কমিশন বাণিজ্য, টেন্ডার নিয়ে নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে এখানকার নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার সফর ঘিরে জরুরি কাজ দেখিয়ে তিন দফায় টাকা আত্মসাৎ করেছেন তিনি। আর এই ঘুস-দুর্নীতির পক্ষে যুক্তিও দেখান তিনি। বলেন, ‘দুই কোটি টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, ঘুস না নিলে ওই টাকা তুলব কীভাবে?’
অনিয়ম-দুর্নীতি সুবিধার্থে এই কর্মকর্তা সাবেক কর্মস্থল চুয়াডাঙ্গা থেকে কক্সবাজারে বদলি করে এনেছেন সহযোগী ক্যাশিয়ার গৌতম কুমার পাল ও প্রাক্কলনিক রাজীব হোসেন রাজুকে। এখন তারাই ঠিক করে দেন, কে কত টাকার টেন্ডারের রেইট দেবে এবং কোন ঠিকাদার কোন কাজটা পাবেন। এ নিয়ে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুদক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঠিকাদার সোহেল জাহান চৌধুরী এবং কক্সবাজারের সচেতন নাগরিক কমিটি নামের একটি সংগঠন। সংগঠনটির সভাপতি অজিৎ দাশ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান অভিযোগে স্বাক্ষর করেছেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
যত অভিযোগ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে : কক্সবাজারের নয়টি উপজেলার স্থায়ী বাসিন্দাদের জন্য স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি সরবরাহের ইএমসিআরপি প্রকল্প, রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প, রোহিঙ্গা ক্যাম্পে স্যানিটেশন, গভীর নলকূপ, টয়লেট, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও ওয়াটার রিজার্ভার স্থাপন প্রকল্প থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে মোস্তাফিজুর সিন্ডিকেট। এ ছাড়াও আরএফকিউ টেন্ডারে কোনো প্রকার নোটিশ ছাড়া নিজস্ব ঠিকাদারের লাইসেন্স ব্যবহার করে কাজ করানো, টেন্ডার ছাড়া গুদামের মাল বিক্রি, ভুয়া কাজ দেখিয়ে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আর বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমান মোটা অঙ্কের ঘুস দিয়ে ২০২২ সালের আগস্ট মাসে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগ দেওয়ার পর থেকে ওই টাকা তুলতে বেপরোয়া হয়ে ঘুসবাণিজ্য, টেন্ডারবাণিজ্য ও কমিশনবাণিজ্যসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। তিনি ঠিকাদার ও কর্মকর্তা কর্মচারীদের কথায় কথায় হাঁকডাক দিয়ে বলেন, ‘দুই কোটি টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, ঘুস না নিলে টাকা তুলব কীভাবে?’
কয়েজন ঠিকাদারের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের অর্থ পরিশোধের জন্য বিল প্রস্তুত করে জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়। নিয়মানুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হিসাবরক্ষণ কার্যালয় থেকে চেক গ্রহণ করবে। অথচ নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান তার অনিয়মের সহযোগী ক্যাশিয়ার গৌতম কুমার পালের মাধ্যমে ঠিকাদারের কাছ থেকে কমিশনের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। পছন্দের ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ নিয়ে ২০ ভাগ কাজ করিয়ে ৮০ ভাগ অগ্রিম বিল পরিশোধ করেন। এ ছাড়াও কাজের কার্যাদেশ প্রদানের জন্য অতিরিক্ত অর্থ আদায় করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ইএমসিআরপি প্রকল্পের অধীনে কক্সবাজার জেলার নয়টি উপজেলার স্থায়ী বাসিন্দাদের স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এক হাজার ৮০০ গভীর নলকূপ, আট হাজার ৮০০ টয়লেট, এক হাজার বায়োফিল টয়লেট, গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম ৩১টি এবং ২০টি পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী গভীর নলকূপ স্থাপনে ৯০০ ফুট থেকে এক হাজার ফুট বোরিং করার কথা থাকলেও করা হচ্ছে ৭০০ ফুট থেকে ৭৫০ ফুট। নলকূপে যুক্তরাষ্ট্র, জাপান বা যুক্তরাজ্যের ৬০ হাজার টাকা সাবমার্সিবল পাম্প দেওয়া কথা থাকলেও দেওয়া হচ্ছে দেশীয় নিুমানের ১০ থেকে ১৫ হাজার টাকার পাম্প। এসব নলকূপের পানি ও পাম্প বুয়েটের ল্যাব কর্তৃক পরীক্ষা করার কথা থাকলেও সেখানেও নেওয়া হয়েছে প্রতারণার আশ্রয়। কয়েকটি ভালো নলকূপের পানি পরীক্ষা করিয়ে রিপোর্ট প্রদান করা হয়েছে। অথচ অনেক নলকূপের পানিতে অতিরিক্ত আয়রণ, লবণাক্ত, আর্সেনিক ও জীবাণু পাওয়া যাচ্ছে এবং অনেক নলকূপের গভীর কম হওয়ায় গ্রীষ্মকালে পানিও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন উপকারভোগীরা।
রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কাজের বিবরণীর বিওকিউতে ভালো কোম্পানির ট্যাংক দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। দেওয়া হয়েছে নিুমানের পানির ট্যাংক। ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের ঘুস নিয়ে ২০ ভাগ কাজ করা হলেও দেওয়া হয়েছে ৮০ ভাগ বিল। ফলে কার্যাদেশের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি বেশির ভাগ কাজ।
জনসাস্থ্য অধিদপ্তরের গুদাম পরিষ্কার করতে পরিত্যক্ত মালমাল বিক্রির ক্ষেত্রেও মানা হয়নি সরকারি নিয়ম। টেন্ডারের মাধ্যমে মালমাল বিক্রি করার নিয়ম থাকলে তা করা হয়নি। প্রাক্কলনিক রাজীব হোসেন রাজুর মাধ্যমে কোনো বিজ্ঞপ্তি বা কোটেশন ছাড়াই নিজস্ব লোকজনদের মাধ্যমে মোটা অঙ্কের কমিশন নিয়ে মালামাল বিক্রি করে দেওয়া হয়। যে কারণে সরকার কোটি টাকার রাজস্ব হারিয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে কোটি টাকা আত্মসাৎ : অভিযোগ আছে, রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার সফর ঘিরে কক্সবাজার জনসাস্থ্য অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার মেরামতের বরাদ্দ এনে কাজ না করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। সূত্রমতে, ২০২২ সালের ডিসেম্বর মাসে কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফরকালে জরুরি কাজ দেখিয়ে ২৪ লাখ টাকা, ২০২৩ সালের জুলাই মাসে রাষ্ট্রপতি কক্সবাজার সফরকালে জরুরি কাজ দেখিয়ে ২৯ লাখ টাকা এবং ২০২৩ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকালীন জরুরি কাজ দেখিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ করেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও ২০২৩ সালে দুর্যোগকালীন সময়ে তিন উপজেলায় সাইক্লোন শেল্টার মেরামতের কাজ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়।
নিজস্ব ঠিকাদার এনে কাজ করানোর অভিযোগ : মোস্তাফিজুর রহমান বিভিন্ন জেলা থেকে তার নিজস্ব ঠিকাদার এনে একটি সিন্ডিকেট তৈরি করেছেন। প্রাক্কলনিক রাজীব হোসেন রাজুর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নিয়ে দরপত্রের গোপন রেইট বলে দেন মোস্তাফিজুর। এরপর তাদের কাজ দিয়ে নিুমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন মিলেমিশে। সম্প্রতি নবগঠিত ঈদগাঁও উপজেলায় নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ব্যবস্থাপনা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের দরপত্রে বড় ধরনের দুর্নীতি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। দুই কোটি টাকা ঘুস দিয়ে কক্সবাজারে এসেছি ঘুস না নিলে টাকা তুলব কীভাবে-এসব কথা কখনো বলিনি। তিনি বলেন, যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মোস্তাফিজুর আরও বলেন, ভালো কাজ করতে গিয়ে আজ আমাকে ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে।
The post দুই কোটি টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, ঘুস না নিলে টাকা তুলব কীভাবে? appeared first on Mzamin.
গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ
কক্সবাজারে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সীমান্তের ওপার থেকে আজও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। নাফ নদীতে স্থানীয়দের বহনকারী নৌযান চলাচল সীমিত রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের শব্দ তাদের কাছে ভূমিকম্পের মতো মনে হয়েছে। তারা বলছেন, মিয়ানমারের এপারে বাংলাদেশের কক্সবাজার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ও এর আশেপাশের এলাকায় এই আওয়াজ শোনা গেছে।
এক ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, রোববার রাতে পরিস্থিতি শান্ত ছিল। কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর থেকে থেমে থেমে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
তিনি আরও জানান, মিয়ানমারের মংডু শহরের আশপাশের মেগিচং, কাদিরবিল, নুরুল্লাপাড়া, মাঙ্গালা, নলবন্ন্যা, ফাদংচা ও হাসুরাতা এলাকায় দেশটির সরকারি বাহিনী এবং আরাকান আর্মির মধ্যে গত কয়েকদিন ধরে তীব্র লড়াই চলেছে। ওই এলাকাগুলো রোহিঙ্গা অধ্যুষিত। সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচতে এক স্থান থেকে অন্যস্থানে ছুটছেন। অনেকে বাংলাদেশের সীমান্ত লাগোয়া নদী ও খালে অবস্থান নিয়েছেন।
এ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের নাফ নদী দিয়ে আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা। বিচ্ছিন্নভাবে কিছু কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলেও তা সংখ্যায় আগের মত ব্যাপক নয়।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী জানান, সংঘাতের বিষয়টি মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা। তবে সংঘাতময় পরিস্থিতির কারণে এখানে (বাংলাদেশে) যাতে কোনো সমস্যা না হয়, এ জন্য বিজিবি ও কোস্টগার্ড টহল বাড়িয়েছে। এ নিয়ে সীমান্তের বাসিন্দাদেরও সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সম্প্রতি রোহিঙ্গাবিষয়ক টাস্কফোর্সের সভায় নতুন করে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সভায় জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে সীমান্তের ১৯টি পয়েন্টে অবস্থানরত প্রায় ৯০০ রোহিঙ্গাকে ঢুকতে দেওয়ার একটি প্রস্তাবও আসলে তা নাকচ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বোঝা বইতে হিমশিম খাচ্ছে সরকার। এছাড়াও এসব রোহিঙ্গাদের নিয়ে আইনশৃঙ্খলাসহ দিন দিন নানা ঝুঁকি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত হচ্ছে, কোনো পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না।
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা প্রায় ৮ লাখ রোহিঙ্গা এবং বর্তমানে নতুন পুরনো মিলে বাংলাদেশ আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার সাড়ে ছয় বছর পার হলেও মিয়ানমারের নানা ছলচাতুরির কারণে একজন রোহিঙ্গাকে সেদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
The post গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ appeared first on Mzamin.
মিয়ানমারে ফেরাতে ইনানীতে নেওয়া হয়েছে ৩৩০ বিজিপি সদস্যকে
কক্সবাজারের হ্নীলা এবং নাইক্ষ্যংছড়িতে বিজিবির কাছে আশ্রয়ে থাকা ৩৩০ জন বিজিপি সদস্যকে ইনানী সৈকতে আনা হয়েছে। সৈকতের নৌবাহিনীর জেটি ঘাটে তাবু টাঙিয়ে রাখা হয়েছে তাদের। বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে ইনানী ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিজিবি ছাড়াও রয়েছে র‌্যাব-পুলিশের সশস্ত্র সদস্যরা। বন্ধ রাখা হয়েছে মেরিন ড্রাইভ সড়কের যোগাযোগ ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটা থেকে বিজিবির কঠোর পাহারায় ঘুমধুম থেকে ছয়টি গাড়িতে করে ১৬৪ জনকে ইনানী সৈকতে আনা হয়েছে। বাকি ১৬৬ জনকে হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে আনা হয়। হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করার পর পর্যটকবাহী দুটি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমার সেনাবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে বিজিপি সদস্যদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
এদিকে সকালে ঘুমধুম এবং হ্নীলা থেকে বিজিপি সদস্যদের বহন করা প্রতিটি গাড়ির সামনে পেছনে ছিল দুটি করে বিজিবির গাড়ি। গাড়ি থেকে নামানোর সময়ও প্রতিটি বিজিপি সদস্যের সঙ্গে ছিলেন একজন করে বিজিবি সদস্য। সৈকতে নৌবাহিনীর জেটির পাশে তাবু টাঙিয়ে রাখা হয়েছে বিজিপি সদস্যদের। বিজিবির মহাপরিচালক এসেই মিয়ানমার কর্তৃপক্ষের কাছে বিজিপি সদস্যদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
এরইমধ্যে তাদের নিতে আসা জাহাজটি রাত একটার দিকে মিয়ানমার সিটু বন্দর থেকে বাংলাদেশের জলসীমায় এসে অবস্থান নিয়েছে।
সেন্টমার্টিন-টেকনাফ রুটের পর্যটকবাহী কর্ণফুলি এবং বারো আউলিয়া নামে দুটি জাহাজে করে তাদের গভীর সমুদ্রে অবস্থান করা মিয়ানমারের জাহাজে নিয়ে যাওয়া হবে।
বিজিবিসহ একাধিক সূত্র বলছে, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কয়েক দিনে এই ৩৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। বিজিবির অধীনে আহতদের চিকিৎসা দেওয়া হয়। উভয় দেশের আলোচনার প্রেক্ষিতে আশ্রয় নেওয়া ৩৩০ জনকে হস্তান্তর করা হবে।
তথ্য মতে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ), আরাকান আর্মি (এএ) এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। তারা শান, রাখাইন, চীন ও কেয়াহ রাজ্যে লড়াই চালাচ্ছে। এরইমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনাপোস্ট দখল করেছে।
মিয়ানমারের রাখাইনে সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের প্রভাব পড়ছে সীমান্তের এপারের জনগোষ্ঠীর মধ্যেও। যুদ্ধের গুলি ও মর্টারশেল এসে পড়েছে বাংলাদেশ সীমান্তে। এতে অন্তত দুজনের মৃত্যু হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় সৈকতে আনা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষে গোলাগুলি, মর্টারশেল ও বোমা বিস্ফোরণে টিকে থাকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, উখিয়া উপজেলার পালংখালীর রহমতের বিল এবং টেকনাফের হোয়াইক্যংয়ের উলুবনিয়া সীমান্ত দিয়ে কয়েক দফায় আশ্রয় নেন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ছাড়াও সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিকসহ ৩৩০ জন। যার মধ্যে তুমব্রু সীমান্ত দিয়ে ১৪৮ জন, উখিয়ার রহমতের বিল সীমান্ত দিয়ে ১১৪ জন এবং উলুবনিয়ার সীমান্ত দিয়ে ৬৮ জন বিজিপি সদস্য সশস্ত্র অবস্থায় প্রবেশ করে। বিজিবি তাদের নিরস্ত্র করে আশ্রয় দেয়।
The post মিয়ানমারে ফেরাতে ইনানীতে নেওয়া হয়েছে ৩৩০ বিজিপি সদস্যকে appeared first on Mzamin.
অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অনেক রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য ওপারে সীমান্তে অবস্থান নিয়েছে অনেক রোহিঙ্গা। তবে তাদের এদেশে আসার ব্যাপারে বিরোধিতা করছে উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গারা। তারা বলছেন, নিজ দেশ ছেড়ে এবার ভুল করা যাবে না। শুক্রবার (২ ফেব্রুয়ারি) উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত কনভেনশনে নেতারা বলেছেন, আরাকান আর্মি তাদের অবস্থান স্পষ্ট করলে এখনই তারা ফিরে যাবেন মিয়ানমারে।
দেশটির অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। ইতোমধ্যে রাখাইন রাজ্যের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে সংগঠনটি। ফলে বুচিডংসহ রাখাইনের বিভিন্ন অঞ্চল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান নিয়েছে।
এদিন উখিয়া ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা জানান, দুই পক্ষের হামলায় রোহিঙ্গারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন। তাই তারা বাংলাদেশে চলে আসার জন্য নিয়মিত যোগাযোগ করছেন এখানকার রোহিঙ্গাদের সঙ্গে। তবে এবার নিপীড়নের শিকার হলেও কোনো অবস্থাতেই জন্মভূমি না ছাড়ার আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। তারা বলছেন, ২০১৭ সালে বাংলাদেশে এসে ভুল করেছেন। সেটা দ্বিতীয়বার যেন অন্যরা না করেন। মিয়ানমারে এখন জান্তারা দুর্বল হয়ে পড়েছে। ফলে এখনই স্বদেশে ফিরে যাওয়া জরুরি।
এক রোহিঙ্গা বলেন, আমরা আর কাউকে বাংলাদেশে আসতে দিতে চায় না। বরং এখনই সময় সেখানে আমাদের চলে যাওয়া। যেটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এসময়ে যেতে পারলে খুবই ভালো হয়। সেই সুরে সুর মিলিয়ে আরেক রোহিঙ্গা বলেন, তারা কষ্ট পেলেও, জুলুমের শিকার হলেও মিয়ানমারেই থাকা দরকার তাদের। ওরা থাকতে পারলে পরে আমরাও যেতে পারবো।
মিয়ানমারে দ্রুত ফিরে যাওয়ার জন্য এদিন সকালে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সম্মেলন করেন এফডিএমএন রিপ্রেজেন্টেটিভ কমিটি। এতে নির্বাচিত বিভিন্ন ক্যাম্পের ৪ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন। আরাকান আর্মিকে ইঙ্গিত করে কমিটির নেতা মাস্টার ছৈয়দ উল্লাহ বলেন, সংগঠনটি রোহিঙ্গাদের অবস্থান স্পষ্ট করলে তারা এখনই চলে যেতে প্রস্তুত।
এর আগে গত সপ্তাহে স্থানীয়রা জানায়, মিয়ানমারের মংডু ও বলিবাজার থেকে পালিয়ে বাংলাদেশের সীমানার কাছাকাছি অবস্থান করছে রোহিঙ্গারা। আবার কিছু রোহিঙ্গা ডিঙি নৌকা করে নাফ নদীতে অবস্থান করছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) রোহিঙ্গাদের কোনো বাধা দিচ্ছে না। এতে বাংলাদেশ সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাইক্ষংছড়ির তুমব্রুর কোণারপাড়া এলাকার বাসিন্দারা জানান, গত রোববার দুপুর ১টার পর তুমব্রুর কোণারপাড়া, ভাজাবনিয়া এবং তুমব্রু বাজার থেকে ওপারে হেলিকপ্টার মহড়া দিতে দেখা গেছে। অন্তত ২৫ মিনিটেরও বেশি সময় হেলিকপ্টার চক্কর দেয়। এ সময় গোলাগুলির শব্দও শোনা গেছে। তার আগে শনিবার দুটি মর্টারশেল এ পারে এসে পড়ে। এতে পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মহিউদ্দীন বলেন, রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে সতর্ক অবস্থানে আছে বিজিবি। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একজন রোহিঙ্গাকেও প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা সবসময় সজাগ আছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান বলেন, সীমান্তের কাছাকাছি মিয়ানমারের ওপারে গোলাগুলি হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি মিয়ানমারের অভ্যন্তরের ঘটনা। রোহিঙ্গাদের সম্ভাব্য অনুপ্রবেশ নিয়ে বিজিবি ও কোস্টগার্ডকে সতর্ক করা হয়েছে।
এদিকে গত কয়েকদিনের ব্যাপক সংঘর্ষে প্রেক্ষাপটে নিরাপত্তা বিবেচনায় সীমান্তবর্তী এলাকার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।
শরণার্থী কমিশন বলছে, নতুন করে যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসান কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আরও রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার আশঙ্কা রয়েছে। তবে আমাদের বর্ডার গার্ড (বিজিবি) অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।
The post অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অনেক রোহিঙ্গা appeared first on Mzamin.
কক্সবাজারে পিকনিকের বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন। নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
The post কক্সবাজারে পিকনিকের বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪ appeared first on Mzamin.