সাতক্ষীরা Archives - Mzamin

ভোমরা বন্দর দিয়ে এল ২১ ট্রাক পেঁয়াজ
ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২১ ট্রাকে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এসব পেঁয়াজের ট্রাক প্রবেশ করে। আরও পেঁয়াজের ট্রাক প্রবেশ করতে পারে বলে জানিয়েছে ভোমরা শুল্ক স্টেশনের কর্মকর্তারা।

ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সংগঠন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, প্রতি টন পেঁয়াজ ২২০ মার্কিন ডলার থেকে ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে।

সাতক্ষীরার আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জানান, পেঁয়াজভর্তি আরও ট্রাক ভোমরা বন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গায় অবস্থান করছে যে কোন মুহূর্তে প্রবেশ করবে ট্রাক।

ভোমরা শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, মঙ্গলবার সকাল নাগাদ ২১ ট্রাক পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আজকে আরও পেঁয়াজভর্তি ট্রাক ঢুকতে পারে।

দেশীয় পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে গত ১৫ মার্চ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। এ সুযোগে বাজারে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতিকেজি পেঁয়াজের দাম ৪০ টাকা থেকে ১শ’ টাকায় উঠে। এমন পরিস্থিতিতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।

এদিকে পেঁয়াজ আমদানির ঘোষণা আসতেই পাইকারি বাজারে কমতে শুরু করেছে। মোকামগুলোতে মণপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমেছে পণ্যটির দাম। সে হিসেবে প্রতি কেজিতে দাম কমেছে ২৫-৩০ টাকা। যদিও খুচরা বাজারে এখনো এর প্রভাব পড়তে দেখা যায়নি।

তবে ব্যবসায়ীরা বলছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই কেজিপ্রতি দাম ৪৫ টাকার নিচে চলে আসবে। যদিও আমদানি করা পেঁয়াজ বাজারে আসার আগেই দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে প্রতি কেজির দাম এক রাতে ৩০ টাকা কমেছে।

The post ভোমরা বন্দর দিয়ে এল ২১ ট্রাক পেঁয়াজ appeared first on Mzamin.

স্বামীর কিডনি বিক্রির টাকায় গোপনে বিয়ে সারলেন স্ত্রী !
ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে দ্বিতীয় স্ত্রী রুবিনা খাতুনকে তিন লাখ টাকা দিয়েছিলেন স্বামী আতাউর রহমান (৪০)। সেই টাকা পাওয়ার পর স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছেন রুবিনা। এ ঘটনা জানার পর অভিমানে বিষপান করে মারা গেছেন আতাউর।

গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে।

মৃতের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে দুটি বিয়ে করেছেন। আতাউরের প্রথম স্ত্রী উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুন। সেই ঘরে দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনাকে বিয়ে করেন ছেলে।

মৃতের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য কোথাও বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, আতাউরের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

The post স্বামীর কিডনি বিক্রির টাকায় গোপনে বিয়ে সারলেন স্ত্রী ! appeared first on Mzamin.

সাতক্ষীরায় বিদ্রোহী ৬, নৌকা ৩, বিএনপি সমর্থক ২টিতে জয়ী
সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ফলাফলে আওয়ামী লীগের তিনজন প্রার্থী জয় পেয়েছে। বাকী ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৬, বিএনপি ২, জাতীয় পার্টি ও জামায়াত সমর্থক ১টি করে জয় পেয়েছে।

বাশদহা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মো. মফিজুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত মো. আজমলউদ্দীন, ব্রক্ষরাজপুর ইউনিয়নের আওয়ামী লীগের মো. আলাউদ্দীন, ধুলিহরের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, বৈকারী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মোস্তফা কামাল, শিবপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আবুল কালাম আজাদ, ঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কাদের, ফিংড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান, লাবসা ইউনিয়নে (বিএনপি সমর্থক) আব্দুল আলিম, বল্লী ইউনিয়নে (বিএনপি সমর্থক) এড. মো. মহিতুল ইসলাম, ভোমরা ইউনিয়নের (জাতীয় পার্টি) ইসরাইল গাজী, আগরদাড়ি ইউনিয়নে (স্বতন্ত্র) কবির হোসেন মিলন ও কুশখালী ইউনিয়নে (জামায়াত) মাওলানা আব্দুল গফ্ফার জয় পেয়েছেন।

The post সাতক্ষীরায় বিদ্রোহী ৬, নৌকা ৩, বিএনপি সমর্থক ২টিতে জয়ী appeared first on Mzamin.

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এসএমএস করে ডেকেছিল ‘প্রেমিক’
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি কথিত প্রেমিক পার্থ মন্ডলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন ডায়াগনোস্টিক সেন্টারের কর্মী পার্থ। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে হত্যাকাণ্ডের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিবপদ মন্ডলের ছেলে পার্থ মন্ডলকে একমাত্র আসামি করে দেবহাটা থানায় হত্যা মামলা (নম্বর-১১) দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে পার্থকে গ্রেফতারে দেবহাটাসহ সাতক্ষীরা শহরের সম্ভাব্য একাধিক স্থানে অভিযান চালিয়েছে দেবহাটা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক দল।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ পার্থ মন্ডলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের পর আসামি পার্থকে গ্রেফতারে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে পুলিশ। সর্বশেষ মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পলাতক পার্থ মন্ডলের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে ভারতে পালানোর সময় কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পার্থকে সাতক্ষীরা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরদিন শুক্রবার সকালে একই এলাকার তারক মন্ডলের জনমানবহীন পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশ থেকে কিছুটা দূরে পড়ে থাকা ভিকটিমের বই-খাতা, জুতা ও গোপনে ব্যবহার করা তার একটি মোবাইলফোন আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। ফোনের এসএমএসে দেখা যায়, নিখোঁজের আগ মুহূর্তে ওই ছাত্রীকে পরিত্যক্ত বাড়ির কাছাকাছি ডেকেছিল পার্থ।

The post স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এসএমএস করে ডেকেছিল ‘প্রেমিক’ appeared first on Mzamin.

ভাই-ভাবিসহ ৪ জনকে হত্যার দায়ে রায়হানের মৃত্যুদণ্ড
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলসি গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি রায়হানুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ আদেশ দেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালত।

সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ তার সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৪ অক্টোবর গভীর রাতে কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের যে চার জনকে গলাকেটে হত্যা করা হয় তারা হলো—মো. শাহীনুর রহমান (৪০), তাঁর স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে তাসমিন সুলতানা (৮)। ঘাতক শাহীনুর ইসলামের চার মাসের সন্তান মারিয়া সুলতানাকে অক্ষত অবস্থায় ঘটনাস্থলে রেখে যান।

তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, ওই চার জনকে প্রথমে ঠান্ডা পানীয়র সঙ্গে চেতনানাশক দ্রব্য খাওয়ানো হয়। গভীর রাতে ঘুমের মধ্যে তারা অচেতন হয়ে পড়লে ওই পরিবারের সদস্য রায়হানুল ইসলাম তাঁর ভাই, ভাবি ও তাঁদের দুই সন্তানের পা বেঁধে গলাকেটে হত্যা করেন। পরে ধারালো অস্ত্রটি নিকটস্থ একটি পুকুর থেকে উদ্ধার করে সিআইডি। ঘটনার পর ১৫ অক্টোবর সকালে শাহীনুরের ভাই রায়হানুলকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাতক্ষীরা পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম জানান, রায়হানুল একাই চার জনকে গলাকেটে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ১৬৪ ধারায়ও সেই হত্যার ঘটনা স্বীকার করেন তিনি। এই মামলায় খুব অল্প সময়ের মধ্যে একমাত্র আসামি রায়হানুলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়।

এই মামলায় ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। একজন সাফাই সাক্ষীও দিয়েছেন। দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ মঙ্গলবার চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো।

The post ভাই-ভাবিসহ ৪ জনকে হত্যার দায়ে রায়হানের মৃত্যুদণ্ড appeared first on Mzamin.

মসজিদে ঢুকে নামাজরত ৩ বৃদ্ধকে পেটালেন যুবলীগ নেতা
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদে ঢুকে নামাজরত তিন বৃদ্ধকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী মোল্লাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবলীগ নেতার নাম মিজানুর রহমান। তিনি পদ্মপুকুর ইউনিয়ন যুবলীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি। আহতরা হলেন- পাতাখালী গ্রামের এসএম আব্দুস সাত্তার (৬৭), মোসলেম মোল্লা (৬০) ও সাবুদ আলী (৬০)।

আহত সাত্তারের ছেলে মাসুম বিল্লাহ জানান, প্রতিবেশী আবুল কাশেমের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আসরের নামাজের পর তার বাবা এসএম আব্দুস সাত্তার ও আবুল কাশেম বাগবিতণ্ডায় লিপ্ত হন। এর জের ধরে মাগরিবের ওয়াক্তে মসজিদে নামাজরত অবস্থায় স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান, তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই জালাল উদ্দিন সংঘবদ্ধ হয়ে সাত্তারকে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তারা প্রতিবেশী মোসলেম মোল্লা ও সাবুদ আলীকেও বেধড়ক মারপিট করেন। এতে তারা রক্তাক্ত জখম হন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন আব্দুস সাত্তার। ফরজ শেষে সুন্নত নামাজ পড়াকালে মিজানুর রহমান মসজিদে গিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। ঠেকাতে গেলে মোসলেম মোল্লা ও সাবুদ আলীকেও মারপিট করে। মিজানুর রহমান ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। সে এলাকায় চাঁদাবাজ ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা মিজানুর বলেন, প্রথমে তারা আমার আব্বা আবুল কাশেমের সঙ্গে ঝগড়া করে ও তাকে মারপিট করে রাস্তায় ফেলে রাখে। ঘটনাটি জানার পর আমি সেখানে গেলে আমার সঙ্গেও তর্ক করে। মসজিদের ভেতরে কোনো মারামারি হয়নি। মসজিদের সামনে তর্ক হয়েছে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাটি থানায় কেউ জানায়নি। খোঁজখবর নিচ্ছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post মসজিদে ঢুকে নামাজরত ৩ বৃদ্ধকে পেটালেন যুবলীগ নেতা appeared first on Mzamin.

মাছের ঘেরে বাস, নিহত ২
ডেস্ক রিপোর্ট

যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায়। নিহতদের মধ্যে একজন হলেন শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের রামপদ মন্ডল। অন্যজনের পরিচয় জানা যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি খুলনা থেকে শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি যাত্রীবাহীবাসকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে ঢুকে যায়। অন্য বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেনব, দুর্ঘটনায় কমপক্ষে ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটিও (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

The post মাছের ঘেরে বাস, নিহত ২ appeared first on Mzamin.

১৫ দিনের শিশুকে মেরে সেপটিক ট্যাংকে ফেলে দিল মা-বাবা
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালীতে চুরি হওয়ার ৩৬ ঘণ্টা পর ১৫ দিনের শিশু সোহানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে হাওয়ালখালী এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা-বাবাকে আটক করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাড়িতে ঘুমিয়ে থাকা মায়ের পাশ থেকে শিশুটি চুরি হয়ে গেছে বলে প্রচার করে শিশুটির মা ফাতেমা বেগম। এ ঘটনায় শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা সোহাগ হোসেন।

পরে সদর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পৃথকভাবে চুরি হওয়া শিশুটি উদ্ধারে কাজ শুরু করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় শিশুটির বাবা সোহাগ হোসেনকে। পরে তার দেয়া তথ্যে বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হাওয়ালখালী গ্রামের সোহাগ হোসেন ও ফতেমা দম্পতি অত্যন্ত দরিদ্র। তাদের ১৫ দিনের ছেলে সন্তান ঘুমিয়ে থাকা মায়ের পাশ থেকে বৃহস্পতিবার বিকেলে চুরি হয়ে গেছে বলে প্রচার করা হয়। ঘটনার পরপরই তদন্ত কাজ শুরু করে পুলিশ। কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করা হয়। শিশুটির বাবা-মায়ের স্বীকারোক্তি মতে প্রায় ৩৬ ঘণ্টা পর তাদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, মূলত শিশুটির বাবার চাপে মা শিশুটিকে হত্যা করে টয়লেটের ট্যাংকে ফেলে দেন। হত্যার কারণ হিসেবে তারা বলছেন- শিশুটি জন্মের পর থেকে অসুস্থ। হার্ট ও কিডনিতে সমস্যা। শিশুটিকে রেখে বড় করতে গেলে নিজেরা অসুবিধায় পড়বেন ভেবে পরিকল্পিতভাবে দুজন মিলে তাকে হত্যা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও ওসি জানান।

The post ১৫ দিনের শিশুকে মেরে সেপটিক ট্যাংকে ফেলে দিল মা-বাবা appeared first on Mzamin.

এক রাতেই পরিবারের সবাই খুন, শুধু বেঁচে আছে ৪ মাসের অবুঝ শিশুটি
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের স্বামী, স্ত্রী ও ছেলেমেয়েসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকারীরা ওই পরিবারের চার মাসের শিশু মারিয়াকে হত্যা না করে ফেলে রেখে যায়।

বৃহস্পতিবার ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাছের ঘের ব্যবসায়ী মো. শাহীনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (৯) ও মেয়ে তাসমিন সুলতানা (৬)।

এদিকে জীবিত থাকা একমাত্র শিশুকন্যা মারিয়া সুলতানাকে স্থানীয় ইউপি সদস্য নাসিমা খাতুন নিয়ে যান। পরে তিনি তাকে আত্মীয়দের কাছে হস্তান্তর করেন।

স্থানীয়রা জানান, ভোরে তারা ওই বাড়ির চিৎকার চেচামেচি শুনে সেখানে যান। পরে দরজা খুলে দেখতে পান সাবিনা খাতুন ও তার দুই শিশু তাসনিম ও মাহী একঘরে এবং আরেক ঘরে শাহীনুরের গলা কাটা মরদেহ।

একই পরিবারে থাকা শাহীনুরের ছোটভাই রায়হানুল ইসলাম জানান, তিনি গোঙানির শব্দ শুনে ছুটে যান। পরে সবাইকে খবর দেন।

হত্যাকারীরা সিঁড়ির ঘর দিয়ে ঢুকে তাদের খুন করে দরজায় শিকল দিয়ে চলে যায়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সেকশন কাজ করছে।

রায়হানুল ইসলাম আরও জানান, তার বড়ভাই শাহীনুর ইসলাম নিজস্ব ৭-৮ বিঘা জমিতে পাঙাশ মাছ চাষ করতেন। গত ২২ বছর ধরে তাদের পারিবারিক সাড়ে ১৬ শতক জমি নিয়ে নিকট প্রতিবেশী ওয়াজেদ কারিগরের ছেলে আকবরের সঙ্গে মামলা চলছিল।

এ মামলা ও পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তার ধারণা।

পরিবারের স্বজনরা জানান, শাহীনুরের বাবা ডা. শাজাহান আলী কলারোয়ার দামোদরকাটী গ্রামের নূর আলীর ছেলে আকবর হোসেনের কাছ থেকে ৩৪ শতক জমি ক্রয় করেন। এই জমির ক্রেতা ছিলেন ডা. শাজাহান ও তার প্রতিবেশী ওয়াজেদ আলীর ছেলে আকবর।

কলারোয়া থানার ওসি হারান চন্দ্র পাল জানান, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আমরা সবাই ঘটনাস্থলে রয়েছি। এখন পর্যন্ত মরদেহ ঘর থেকে বের করা হয়নি। হত্যার প্রাথমিক কোনো কারণও জানা যায়নি।

ঘটনাস্থলে সিআইডি, গোয়েন্দা পুলিশ, ডিএসবি, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সাতক্ষীরা-যশোর সড়কের ধারেই অবস্থিত এ বাড়িতে এখন শত শত লোক ভিড় করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শাহীনুরের মা শাহিদা খাতুন (৬০) আত্মীয়ের বাড়িতে রয়েছেন। শাহীনুরদের তিন ভাইয়ের একভাই আশরাফুল মালয়েশিয়ায় থাকেন। তাদের বোন আছিয়া খাতুন বুক চাপড়ে আহাজারি করছেন।

The post এক রাতেই পরিবারের সবাই খুন, শুধু বেঁচে আছে ৪ মাসের অবুঝ শিশুটি appeared first on Mzamin.

শর্তসাপেক্ষে আসতে পারে ১৫৬ ট্রাক পেঁয়াজ
ডেস্ক রিপোর্ট

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ১৬৫ ট্রাক পেঁয়াজ আটকা পড়ে আছে।

পূর্বের শর্ত অনুসারে এলসির মাধ্যমে সীমান্তের ওপারে আটকে পড়া পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। আজ থেকে শর্তসাপেক্ষে এসব পেঁয়াজবোঝাই ট্রাকগুলো যেকোন সময় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

বিষয়টি জানিয়েছেন ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম।

তিনি জানান, হঠাৎ গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বিপাকে পড়ে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা। ফলে ভোমরা বন্দরের বিপরীতে ১৬৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আটকা পড়ে আছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার আটকে পড়া পেঁয়াজের ট্রাক সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। দিল্লিতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি পর্যায়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় পেয়াজ ব্যবসায়ীর বরাত দিয়ে বিষয়টি তাদের নিশ্চিত করা হয়েছে।

The post শর্তসাপেক্ষে আসতে পারে ১৫৬ ট্রাক পেঁয়াজ appeared first on Mzamin.