শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নেত্রকোনায় নৌকাডুবিতে নিহতদের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা হাওরে নৌকাডুবিতে নিহত ১৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টায় ময়মনসিংহ সদরের কোনাপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পাশের কবরস্থানে মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুর রহমানসহ ৯ জনকে দাফন করা হয়। বাকি ৮ জনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

জানাজায় আশপাশের এলাকার হাজারও মানুষ অংশ নেন। রাত থেকেই বিভিন্ন এলাকার মানুষ মৃতদেহ দেখার জন্য চরাঞ্চলে ছুটে আসে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় এলাকাবাসী আবুল বাশার বলেন, মুহতামিম মাওরানা মাহফুজুর রহমানের মৃত্যুতে আলেম সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে তার মাধ্যমে এলাকায় হাফেজ ও আলেম তৈরি হয়েছে।

 

এদিকে কোনাপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক হাফেজ রাকিবুল হাসান এখনও নিখোঁজ আছেন। তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। পুত্রের মৃতদেহ না পেয়ে বৃদ্ধা মায়ের আহাজারি থামছে না কিছুতেই।

 

 

রাকিবুলের মা রাবেয়া বেগম বলেন, এই জীবনে কী আর আমার ছেলের লাশ দেখে যেতে পারবো না। সবার লাশ বাড়িতে আসলেও আমার ছেলে রাকিবুলের লাশ কেন আসলো না। রাকিবুলের লাশ ফিরে পেতে সরকারের হস্তক্ষপে কামনা করেছেন তার বোন মরিয়ম বেগম।

 

উল্লেখ্য, বুধবার দুপুরে মদনের গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ইঞ্জিন চালিত নৌকাডুবিতে ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া ও চরখরিচা গ্রামের ১৭ জন মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023