শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় ৮১৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১৪৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৮১৮টি নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার ১৭ দশমিক ৯৭ শতাংশ।

 

শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলা হয়, নতুন করে শনাক্ত হওয়া ১৪৭ জনকে নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৯৯ জনে।

 

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান শুক্রবার সকাল ১১টায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ২ জুলাইয়ের নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন। তিনি জানান, ১ জুলাই থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮৪৫ জন সুস্থ হলেন। তবে ওই একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুর সংখ্যা এখন ৫৪।

 

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৯ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৭৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৩টি। আর ঢাকায় পরীক্ষা করা ৫৫৪টি নমুনার মধ্যে ১০৫ জনের পজিটিভ এসেছে। তাদের মধ্যে ৮৫জন পুরুষ, ৫৬ নারী এবং ৬ জন শিশু।

 

বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সর্বশেষ আক্রান্তদের তেমন কোন উপসর্গ না থাকায় তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। অবশ্য প্রয়োজন হলে তাদেরকে হাসপাতালে যোগাযোগ করতেও বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023