শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ২৯০০ ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৬৯৩টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৩৬জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ৯১৮জন করোনায় আক্রান্ত হলেন। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সকাল ১১টায় অনলাইন করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা.ফারজানুল ইসলাম নির্ঝর।

 

ব্রিফিংয়ে ২৯ জুন বগুড়ার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩৫৮টি নমুনা এবং গত ১৩ জুন থেকে পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো আরও ৩৩৫টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরা হয়। ব্রিফিংয়ে নতুন করে ১৩১জন সুস্থ হওয়ার তথ্য জানিয়ে বলা হয় ২৯ জুন পর্যন্তমোট ৫৭৪জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। তবে নতুন করে ৪ জনের মৃত্যুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের সংখ্যা বেড়ে হয়েছে ৫২।

 

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্জন জানান, ২৯ জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৪৭জনের পজিটিভ আসে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৭০ নমুনায় পজিটিভ আসে ৪০টি। আর ঢাকায় পাঠানো ৩৩৫ নমুনায় পজিটিভ আসে আরও ৪৯টি।

 

নতুন আক্রান্ত ১৩৬জনের মধ্যে ৭৩জন বগুড়া সদরের বাসিন্দা। এছাড়া সোনাতলায় বাড়ি ১৩জনের, শেরপুরের রয়েছেন ১৬জন, গাবতলীর ১৫জন, শাজাহানপুরের ৭জন, ধুনটের ৪জন, শিবগঞ্জের ৩জন, দুপচাঁচিয়ার ২জন এবং সারিয়াকান্দি ও আদমদীঘিতে আরও একজন করে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023