স্টাফ রিপোর্টার
বগুড়ায় ভাই-বোন চিপস ফ্যাক্টরীর কারখানার মালিকের ২০ হাজার টাকা জরিমানা বগুড়া সদর উপজেলার পশ্চিম গোদারপাড়া এলাকায় ভাই-বোন চিপস ফ্যাক্টরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ভাই-বোন চিপস ফ্যাক্টরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও অত্যন্ত নোংরা পরিবেশে চিপস তৈরী করতে দেখা যায়।খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য সাল্টু মিশ্রণ করতে দেখা যায়। চিপসে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করতে দেখা যায়। ময়লাযুক্ত পরিবেশে চিপস শুকাতে দেখা যায়।
এছাড়াও কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন করতেও দেখা যায়নি। এসকল অপরাধের ভিত্তিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক মোছাঃ রুমী অপরাধ স্বীকার করায় তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাখাওয়াত হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি টীম।