শিরোনাম :
শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ১৪শ’ ১৭ কোটি টাকার বাজেট ঘোষনা মোকামতলায় এনসিপি’র সমাবেশ, নাছির পাটোয়ারী ও সারজিদ আলম উপস্থিত এক নজরে ইংল্যান্ড ম্যাচে মেসিদের যত রেকর্ড তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক

শাজাহানপুরে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার মাঝিড়াস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল পূর্ব সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। এই বিজয়কে অর্থবহ করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, গুম-খুন ও দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে।”

সমাবেশে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা, হল দখল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জামায়াতের শহীদ নেতৃবৃন্দের ছবি ব্যঙ্গ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মেহেরুল আলম মিশু, শাজাহানপুর উপজেলা এনসিপির আহবায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা কাওছার আলী, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলাম ও শাজাহানপুর উপজেলা এনসিপির সদস্য সচিব নাহিদ হাসান।

এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023