শিরোনাম :

বগুড়া প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শুক্রবার (৩১ জুলাই) সকালে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে রেজাউল হাসান রানুর সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বগুড়ার সম্পাদক বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নিবাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বর্ষিয়ান সাংবাদিক আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ্ লোটাস, অনিয়মিত বিতর্ক সাময়িকীর সম্পাদক মীর সাজ্জাদ আলী সন্তোষ, এফ শাজাহান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক আবুসাঈদ, রেজাউল হক বাবু, শেখ শাহেদ, জহুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, গোলজার হোসেন মিটু প্রমুখ।

এ সময় ৮জন অসুস্থ্য ও অচ্ছল সাংবাদিক এর হাতে কল্যান তহবিলের চেক তুলে দেয়া হয়। উৎসবমুখর এই অনুষ্ঠানে আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সাধারন সম্পাদক কালাম আজাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023