বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে|  বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করা হয়| উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান| প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, দুর্যোগের সময় ফায়ার ফাইটাররাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান| এজন্যই তারা ‘লাইফ সেভিং ফোর্স’| যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি| তিনি গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতা এবং ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন| তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন| তাই সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সচেতনতা ও প্রশিক্ষণ বাড়ানো প্রয়োজন| বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান| এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর পুলক কুমার গোসা¤^ীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অগ্নিসেনা ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন| ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান জানান, গতি, সেবা ও ত্যাগ—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে জনগণকে উন্নত সেবা প্রদানই তাদের লক্ষ্য| ফায়ার সার্ভিস সপ্তাহের মাধ্যমে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে চায় প্রতিষ্ঠানটি| তিনি জানান, বর্তমানে দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন চালু রয়েছে| এর মধ্যে বগুড়া জেলায় ১২টি ফায়ার স্টেশন কার্যক্রম পরিচালনা করছে| জেলায় বর্তমানে ৩০টি গাড়ি রয়েছে| এছাড়া একটি টার্ন টেবল লেডার (টিটিএল) সংযুক্ত হওয়ায় ৬৮ মিটার বা ২৪ তলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন করেছে ফায়ার সার্ভিস| ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া সূত্রে জানা যায়, ২০২৫ সালে জেলায় মোট ৬১৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ছিল ৪ কোটি ৯৪ লাখ ৩১ হাজার টাকা এবং উদ্ধারকৃত সম্পদের পরিমাণ প্রায় ১৬ কোটি ১৮ লাখ ৭৮ হাজার টাকা| একই সময়ে ২৯২টি সড়ক দুর্ঘটনা ও ১১০টি অন্যান্য দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়| এসব ঘটনায় আহত হন ৪২২ জন এবং নিহত হন ৯৭ জন| এছাড়া ফায়ার সার্ভিসের অ্যা¤^ুলেন্স সেবার মাধ্যমে ২৪৯ জন রোগীকে পরিবহন করা হয়েছে| এ খাতে ফি আদায় হয়েছে ২৭ হাজার ৭০০ টাকা| আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ফায়ার ফাইটারদের ব্যবহৃত বিভিন্ন উদ্ধারকারী যন্ত্রপাতি ও সরঞ্জাম পরিদর্শন করেন| পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের শেরপুর রোড প্রদক্ষিণ করে ফায়ার স্টেশনে এসে শেষ হয়|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023