শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শাজাহানপুরে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি আবু খায়ের গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারনামীয় ৬ নং আসামি মো. আবু খায়ের (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। গত বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের আলামিন (৩০) গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলে একই গ্রামের কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মারা যান। ঘটনার পরদিন ৩০ জুলাই নিহতের চাচা মো. জাহিদ হাসান বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা, মারধর, ছিনতাইসহ একাধিক গুরুতর ধারায় মামলা (নম্বর-৪১) দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়। এরপর থেকেই আসামি আবু খায়ের পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প ও র‌্যাব-১১ এর সমন্বিত অভিযানে আবু খায়েরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামলার অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023