শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি জেলেনস্কি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে শুরু হওয়া বহুল আলোচিত বৈঠকে এই ইস্যুতে রাজি হয়েছেন দুই নেতা। খবর রয়টার্সের। সোমবার, ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শুরু হয়। এতে দুই নেতাই জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেই তারা বৈঠকে বসেছেন।

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় যৌথ আলোচনা, যেখানে যোগ দেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা। এ বৈঠকে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ন্যাটো মহাসচিব মার্ক রুটেসহ অন্যান্য নেতারাও। এর আগে শনিবার আলাস্কায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও ইউক্রেন যুদ্ধ বন্ধে খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023