শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫

স্পোর্টস ডেস্ক
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা থেকে আর এক জয় দূরে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) সেমিফাইনালে নেপালকে হারিয়েছে তারা। ২-১ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গত আসরে অনূর্ধ্ব-২০ দলের টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দুই দল শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকলেও সুযোগ তৈরির ক্ষেত্রে নেপাল ছিল এগিয়ে। ১৭তম মিনিটে বাঁদিক থেকে তাদের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। পাঁচ মিনিট পর নেপালের সাবিন কুমারকে বাধা দেন রক্ষণভাগ।
২৩তম মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ। ফয়সালের থ্রু পাস ধরে রিফাত বাঁ পায়ের শট নিলে কর্নার বানান নেপালকিপার। ৩০তম মিনিটে নেপালের একটি প্রচেষ্টা পোস্টে লাগলে বেঁচে যায় বাংলাদেশ। এর চার মিনিট পর বক্সের সামনে থেকে মুর্শেদের ফ্রি কিক পোস্ট ঘেষে বাইরে যায়। ৩৬তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে যান ফয়সাল। তার কাছের পোস্টে নেওয়া শট ফিস্ট করেন নেপাল গোলকিপার ভাক্ত বাহাদুর। হাফটাইম শেষে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ৫৫তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একটি প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান নেপালি ডিফেন্ডার মদন পাওডেল। ৬০তম মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে উড়ে আসা বল মাহিনের গ্লাভস ফসকে বেরিয়ে গেলেও সামনে থাকা সুজান দাঙ্গল নাগাল পাওয়ার আগেই ঝাঁপিয়ে আঙুলের টোকায় দূরে পাঠান তিনি। অবশেষে ৭৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নারে দূরের পোস্টে আশিকুর রহমান হেডে জাল কাঁপান।
সাত মিনিট পর মানিকের নিস্বার্থ পাস ধরে অধিনায়ক ফয়সাল নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে ভালো জায়গায় থেকেও লক্ষ্যে শট না নিয়ে ফয়সালকে দিয়ে গোল করান মানিক। ৮৬তম মিনিটে বক্সের ভেতরে ফাঁকায় থাকা সুজান জোরাল শটে পরাস্ত করেন মাহিনকে। ব্যবধান এক গোলে নামিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় নেপাল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফয়সাল নিজের দ্বিতীয় গোল কতে পারতেন। কিন্তু বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ভেদ করতে পারেননি তিনি। ফাইনাল রবিবার, বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ রাত ৮টায় ভারত ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023