মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা করবেন। অধ্যাপক ইউনূস আজ শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। অধ্যাপক ইউনূস আগামীকাল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।