শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় চার্জশিট অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ মার্চ, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ৬ মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১০ মার্চ) সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পটপরিবর্তনের পর প্রথম কোন দুর্নীতির মামলায় শেখ পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন।

দুদক জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ ১৪ জনের বিরুদ্ধে ৬ টি মামলা করে সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023