নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার পাঠান (আলহাজ্ব শমশের আলী) উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের ৫০ তম বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, শিক্ষক আমিরুল ইসলাম। এসময় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠান এ.এস.এ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ সালের মোট ৫৪ জন শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।