শিরোনাম :

দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ ৩ জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

 

বুধবার (১৭ জুন) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার তালুকদার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেছেন।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023