শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারতে হাসিনার মুখ বন্ধ রাখতে হবে: পিটিআই’কে ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করতে পারা ‘অবন্ধুসুলভ আচরণ’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে ‘অস্বস্তি’ তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। তার আগ পর্যন্ত ভারতে তার মুখ বন্ধ রাখতে হবে।

ঢাকা থেকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, বাংলাদেশ যতদিন না শেখ হাসিনাকে ফেরত চাইবে, ততদিন যদি ভারত তাকে রাখতে চায়, তাহলে শর্ত হতে হবে, তার মুখ বন্ধ থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দৃঢ়ভাবে বলেছি, তাকে (শেখ হাসিনা) চুপ থাকতে হবে… তাকে সেখানে (ভারত) আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে, তিনি স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন। জনগণের অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন।

ড. ইউনূস বলেন, ভারতে বসে তিনি (শেখ হাসিনা) কথা বলছেন এবং নির্দেশনা দিচ্ছেন, এটি কেউ পছন্দ করছে না… এটি আমাদের জন্য ভালো নয়, ভারতের জন্যও নয়। এ নিয়ে অস্বস্তি রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন একেবারে তলানিতে। এটি উন্নত করতে হলে একসঙ্গে কাজ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023