শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

নন্দীগ্রামে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে মাদক বিরোধী অভিযানে এক কেজি ১০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে তালিকাভূক্ত মাদক কারবারি নারীসহ দুইজনকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলী বাজার এলাকার একটি ফার্মেসী দোকানের সামনে শেরপুর-নন্দীগ্রাম সড়কের ওপর থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি এলাকার মৃত অভির উদ্দিনের ছেলে আকতার হোসেন (২৪) এবং বগুড়ার শেরপুর উপজেলার কেল্লাপোশী মেলা এলাকার ছাব্বির হোসেনের স্ত্রী রনি বেগম (২১)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, গ্রেপ্তার মাদক কারবারি আকতার হোসেনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে। নারী মাদক কারবারি রনি বেগমের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানার মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023