শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ায় হত্যা মামলার আসামী সিল্কি বেগম গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

গত ১৫ মে শহরে মালগ্রাম শান্তিনগর এলাকার মোঃ আলী জিন্না (৫৪), থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে আলী হাসান (৩২) ও আসামী সবুজ তারা দুই বন্ধু। তার ছেলে জেলে থাকায় তার বন্ধু তার বউয়ের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরবর্তীতে তারা আপোষ মিমাংসা করে পুনরায় তারা একত্রে চলাফেরা করে। গত ১৪ মে ভিকটিমকে কৌশলে তার বাড়িতে নিয়ে যায় এবং ধারালো চাকু দ্বারা স্টে করে হত্যা করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় মামলা নং-৪৫, তারিখ ১৫/০৫/২৪ ধারা-৩০২/৩৬৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। ঘটনার পরপরই র‌্যাব-১২, সিপিএসসি, হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সার্বক্ষনিক সমন্বয় করতঃ ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিএসসি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রুজুকৃত মামলার আসামী শহর এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ( ১০ জুন) পুরান বগুড়া অবদা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে মৃত সিরাজ সওদাগর এর স্ত্রী মোছাঃ সিল্কী বেগম (৫২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023