শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে সিজান বাবু (১৪) নামে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিজান বাবু, ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম পুত্র জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
রবিবার (৯ই জুন) রাত আনুমানিক রাত ১০ টায় বিবি পাড়া মহিষাগাড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিজান বাবু ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের হাটিয়ার পাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের এক ভাই এক বোনের মধ্যে সিজান বাবু ছোট ছিলো।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত সিজান বাবু রবিবার রাত ৭ টায় তার বন্ধু আলিফের সাথে বাসা থেকে বের হয়ে আরেক বন্ধু রাসেলের সাথে দেখা হয়। আলিফ (১৪) একই গ্রামের জয়নাল মন্ডলের পুত্র ও রাসেল (১৫) জোড়শিমুল এলাকার ভুট্টু মিয়ার পুত্র। দেখা হওয়ার এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সিজানের বন্ধু রাসেল ধারালো ছুড়ি দিয়ে গলায় আঘাত ও এলোপাথাড়ি কোপাতে থাকে ও মাথায় আঘাত করে। এরপর সে আলিফকেও হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। এসময় আলিফ বাসায় গিয়ে পরিবারের সদস্যদের বলেন। পরিবারের লোকজন নিহত সিজানের পরিবার ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাত আনুমানিক ‌১২ টায় লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ সজীব শাহরীন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ রবিউল ইসলাম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সৈকত হাসান। ঘটনার পরপর থেকেই ঘাতক রাসেল পলাতক, আলিফ পুলিশের হাতে আটক আছে। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ সৈকত হাসান। তিনি আরো বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি এবং আলিফকে জিজ্ঞাসাবাদ করে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023