শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

আনার হত্যা: মামলার তদারক কর্মকর্তাসহ ২৩ জনের বদলি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩ জুন, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণের পর হত্যার ঘটনায় মামলার তদারক কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) শাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। রোববার (২ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব দেয়া হয়েছে।

এডিসি শাহিদুর রহমান বর্তমানে নেপালে রয়েছেন। এমপি আনার হত্যার তদন্তে নেপালে যাওয়া ডিবির প্রতিনিধি দলে তিনি আছেন। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে এডিসি শাহিদুর রহমান বদলির প্রজ্ঞাপন হলো। একই প্রজ্ঞাপনে আরও ২২ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

কলকাতায় গিয়ে এমপি আনার নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। তদন্তের কাজে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কলকাতাতেও গিয়েছিলেন এই এডিসি।

চাঞ্চল্যকর এই মামলার তদন্ত চলাকালে শাহিদুর রহমানের বদলিকে ঘিরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। তাঁর বদলির কারণ খুঁজছেন অনেকেই। তবে পুলিশ সদরদপ্তর বলছে, এটা নিয়মিত বদলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023