শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়ার এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় শাকিল আহম্মেদ (৩৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে। নিহত শাকিল শহরের নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে খুন করেছে। নিহত সাকিলের বিরুদ্ধে দু’টি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল শুক্রবার সকাল ১১টার দিকে আকাশতারা এলাকায় গিয়ে প্রতিপক্ষের দুই যুবককে মারপিট করতে শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই দুই যুবকের সহযোগীরা শাকিলকে রাম দা দিয়ে এলোপাথারী কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় এলাকাবাসী  রক্তাক্ত শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের জানান, পূর্ব বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটানো হযেছে। তবে হত্যাকাণ্ডে জড়িতদের এরই মধ্যে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023