স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী বগুড়ায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৫৫জন। এদের মধ্যে সদর উপজেলারই ৬৪১জন। বগুড়া সদর উপজেলার কোভিট-১৯ ফোকাল পার্সন ডা. মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাতে স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী জেলায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৭জন। এদের মধ্যে সদরের রয়েছেন ৫১জন। সদরের এই ৫১জনের মধ্যে শজিমেকের একজন, টিএমএসএস এর একজন, পুলিশ লাইন্সে ৭জন, উপশহরে ২জন, ঠনঠনিয়ায় একজন, সেউজগাড়ীতে ৪জন, মালতীনগরে একজন, সূত্রাপুরে একজন, বকশীবাজারের ৩জন, কাটনারপাড়ার একজন, বাদুরতলায় একজন, বৃন্দাবনপাড়ার ৩জন, জহুরুলনগরের একজন, ফুলবাড়ীতে ৪জন, নামাজগড়ে একজন, তিনমাথায় একজন, নিউ মার্কেটে একজন, শহরদিঘীতে একজন, কৈগাড়ীতে ২জন ও বারোপুর ২জন রোগী নতুন করে শনাক্ত হয়েছেন। এছাড়া ঠিকানা নেই একজন, মোবাইল বন্ধ ২জন এবং পাবনা জেলার হলেও সদরের ঠিকানা দেয়া একজন রোগী শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, এদের বেশিরভাগই উপসর্গবিহীন। তাই বাড়িতে থেকেই এরা চিকিৎসা চালিয়ে যাবেন।