শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার কাহালুতে পিতার ধারালো চাকুর আঘাতে শিশুকন্যা নিহত

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বগুড়ার কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে পিতা আব্দুর রহিমের ধারালো চাকুর আঘাতে তারই শিশুকণ্যা রাহী মনি (০৭) নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। কাহালু থানা পুলিশ ঘাতক পিতা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে।
জানা গেছে, কাহালু পৌর এলাকার সাগাটিয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে দিনমজুর আব্দুর রহিম তার শিশু কন্যা রাহী মনিকে পড়তে বসতে বললে সে পড়তে না বসায় আব্দুর রহিম রাগ¦ান্তিত হয়ে তার হাতে থাকা ব্যাগ দিয়ে রাহী মনিকে আঘাত করলে ব্যাগের ভিতর থাকা ধারালো চাকুটি শিশুটির শরীরের উরুতে ঢুকে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কাহালু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহী মনি কাহালুর সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার এবতেদায়ী শাখার ১ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম-কাহালু সার্কেল) ওমর আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রাহী মনির পিতা আব্দুর রহিম উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কাহালু থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023