শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

আরও কিছুদিন সময় পেলে বেনজীর গোপালগঞ্জ কিনে ফেলতেন: ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে তা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একই সঙ্গে সাংবাদিকদের তিনি জানান, দুদক অনুসন্ধান শুরু না করলে তিনি হাইকোর্টে যাবেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘বেনজীর আহমেদ ৩৪ বছর চাকরি করেছেন। চাকরিকালীন তিনি এক হাজার ৪০০ বিঘা জমি কিনেছেন গোপালগঞ্জে। আরও কিছুদিন সময় পেলে তিনি গোপালগঞ্জ কিনে ফেলতেন।’

রোববার (২১ এপ্রিল) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। এর আগে তিনি সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনে তা তদন্ত করতে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘আরও কিছুদিন পাইলে তো গোপালগঞ্জই কিনে ফেলতেন মনে হয়। আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে উনি বেশিদিন সময় পাননি। দেখা যাচ্ছে বৈধ বা অবৈধপথে উনি যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হলে হয়তো উনার জমির ওপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো।’

তিনি বলেন, ‘শত কোটি টাকার সম্পদের মালিক বেনজীরের স্ত্রী ও দুই মেয়ে। দুই লাখ শেয়ার কিনেছেন। রিসোর্টের জন্য এলজিআরডি ৭ কিলোমিটার রাস্তা করে দিয়েছে। বেনজীর আহমেদের সম্পদের ফিরিস্তি পত্রিকার মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হয়েছে এটা বিরাট একটা অশনি সংকেত। যে রিপোর্ট পত্রিকায় আসছে, অনেক ভালো এভিডেন্স ছাড়া নিশ্চয়ই এটা করার কথা না।

প্রতিবেদন প্রকাশের পর সাবেক এ আইজিপির ফেসবুক লাইভ প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘গতকাল দেখলাম বেনজীর আহমেদ লাইভ করেছেন। লাইভে উনি কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে একজন আইজিপির ৩৪ বছরের চাকরি জীবনে বেতন প্রায় এক কোটি ৭৪ লাখ টাকা হয়। কিন্তু দেখা যাচ্ছে শত শত কোটি টাকার মালিকানা উনার আছে। কাগজের হিসাবে আসছে। আর বেহিসাবে কী আসছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। উনার মেয়ে ও উনার স্ত্রীর ইনকাম সোর্স নেই। প্রায় ছয়টি কোম্পানি থেকে শুরু করে কোটি টাকার সম্পদ উনি বানাইছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023