শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

৫ম মেয়াদে বিজয়ী পুতিনকে অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে ৫ম মেয়াদে নির্বাচিত ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়।

পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

তবে রাশিয়ার এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব।

এই বিজয়ের মধ্য দিয়ে আরও ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত হলো পুতিনের।

নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন।

২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সাবেক কেজিবি প্রধান পুতিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023