শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নন্দীগ্রামে সরিষাক্ষেত থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বগুড়ার নন্দীগ্রামে সরিষার জমি থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে নন্দীগ্রাম উপজেলার সিংজানি এলাকায় দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশের ধারণা ৪-৫ দিন আগে তাঁকে হত্যা করে লাশ ফেলে গেছেন দূর্বৃত্তরা।

জানা গেছে, বেলা সাড়ে ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠে জমিতে সরিষা কাটতে গেলে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে অজ্ঞাত এই যুবককে হত্যা করা হয়েছে।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, মরদেহটি প্রায় অর্ধগলিত। তাই আপাতত মৃত্যুর কারণ জানা যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023