শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

গ্যাস সরবরাহ করতে না পারলে ক্ষতিপূরণ দিতে হবে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে না পারলে বিতরণ কোম্পানিগুলোর জরিমানা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ সময় তিনি বলেন, বিদ্যুতের চাহিদা অনুযায়ী, গ্যাসের জোগান দিতে পারলে ভর্তুকি ৭০ শতাংশ কমে আসতো।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পেট্রোবাংলায় আয়োজিত গ্যাস চাহিদা ও যোগান বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

গ্যাস বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতায় আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা নিয়ে বসবো। গ্রাহককে গ্যাস সরবরাহ করতে না পারলে বিতরণ কোম্পানিগুলোর জরিমানা দিতে হবে। এ ক্ষেত্রে যারা ব্যর্থ হবেন, তাদের বিদায় নিতে হবে। আর সহ্য করার সময় নেই। পুরো অর্থনীতি জ্বালানি খাতের ওপর নির্ভরশীল। কাজেই যথাযথ সরবরাহ নিশ্চিত করতে হবে।

এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, জ্বালানি সরবরাহ বাড়াতে ২০২৮ সালের মধ্যে আরও ১০০টি কূপ খননের পরিকল্পনা হাতে নিয়েছে পেট্রোবাংলা।

এছাড়া নিজস্ব উৎপাদন না বাড়িয়ে এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ওপর নির্ভরতা বাড়লে গ্যাসের দাম কোনো পর্যায়ে গিয়ে ঠেকবে, সেটি ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন জ্বালানি সচিব মো. নূরুল আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023