শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল বাংলাদেশি দম্পতির প্রাণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাংলাদেশি দম্পতি। জানা গেছে, চাঁদপুরের হাফিজ আহমেদ এঞ্জেল ও সাথী আহমেদ দম্পতি বাংলাদেশ সময় গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে নিউইয়র্কের কুইন্স এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনার শিকার হন। রোববার (১১ ফেব্রুয়ারি) তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নিহতদের স্বজন চাঁদপুরের ব্যবসায়ী হুমায়ুন কবির।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বিন হ্যাম্পটন থেকে ফেরার পথে তারা সপরিবারে এ দুর্ঘটনার শিকার হন। নিউইয়র্কের অরেঞ্জ কাউন্টিতে একটি দুষ্কৃতকারীদের গাড়ি ধাওয়া করছিল পুলিশ। এ সময় তাদের গাড়ির সঙ্গে হাফিজ দম্পতির গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন তারা। এ ঘটনায় তাদের ছেলে ও মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ জানিয়েছে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, ঘটনার রাতে এঞ্জেল-সাথী দম্পতির ১১ বছরের মেয়ে রাইদাকে সঙ্গে নিয়ে গাড়িযোগে বের হন। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির আরেকটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে শিশু রাইদা বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান এঞ্জেল (৫৫) ও তার সহধর্মিণী সাথী (৩৫) ।

হুমায়ুন কবির আরও জানান, নিউইয়র্ক পুলিশ বাহিনীতে মালামাল সরবরাহ কাজের ঠিকাদার ছিলেন হাফিজ আহমেদ এঞ্জেল। তার বড় ছেলে সেখানে পুলিশ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, এঞ্জেলের বাবা শামছুল হক মুন্সি ১৯৯১ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা যান। পরে ১৯৯৬ সালে পরিবারের সদস্যদের সবাইকে সেখানে নিয়ে যান তিনি। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ গ্রামের তাদের পৈতৃক বাড়ি। তবে বাংলাদেশ সময় রোববার সকালে আমেরিকার নিউইয়র্কে এঞ্জেল-সাথী দম্পতিকে দাফন কাজ সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023