শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সতর্ক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখারও নির্দেশ দেন তিনি।

নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এই সচিব সভা অনুষ্ঠিত হয়। এসময় সচিব ও জ্যেষ্ঠ সচিব পর্যায়ের ৮৭ জন কর্মকর্তা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী এসময় সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ২০২২ সালে অনুষ্ঠিত সচিব সভার সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, সভায় প্রধানমন্ত্রী সার্বিক বিষয়ে নির্দেশনা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

ওই বৈঠকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বৈশ্বিক প্রক্ষাপটে জাতীয় অর্থনীতিকে সুসংহত রাখা, জ্বালানি নিরাপত্তা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারের জোগান নিশ্চিত করা এবং পতিত জমি চাষাবাদের আওতায় আনা, সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ, সরকারি সেবা প্রদানে তথ্যপ্রযুক্তির ব্যবহারবিষয়ক পরিকল্পনা এবং ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, সুশাসন, শুদ্ধাচারসহ বিবিধ প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023