শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রোববার (৪ ফেব্রুয়ারি) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ।
বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর তাৎপর্য উল্লেখ করে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ মো. শাজাহান আলী, জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক খন্দকার মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক মাওলানা আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আব্দুর রশিদ বলেন, মহানবী ছিলেন আরবের অন্ধকারযুগে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সেসময়ে আরবের মানুষ তাকে আল আমিন বলে ডাকতেন। কারণ তিনি কখনও মিথ্যা কথা বলতেন না, আমানতের খেয়ানত করতেন না। তাই আমাদের সকল শিক্ষার্থীকে তাদের জীবন গঠনে মহানবীর জীবনী অধ্যয়ন করতে হবে। তার গুনাবলি অনুকরণ করতে হবে। তার জীবনী পাঠের মাধ্যমে করে নিজেদের মাঝে তার প্রতিফলন ঘটাতে হবে।
অনুষ্ঠানের বক্তব্য শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক মাওলানা মোস্তাকিম হোসাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023