শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নতুন রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী, নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন মেয়র আনিছুর

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার হাজার মানুষের চলাচলের জন্য ইট সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে দুই যুগ পরে চলাচলের জন্য রাস্তা পেয়ে স্বপ্ন পূরণ হলো গ্রামবাসীর। রবিবার (১৪ জানুয়ারি) বিকালে নন্দীগ্রাম পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কালিকাপুর ঘোলাগাড়ী মহল্লার দীর্ঘদিনের ভোগান্তি এড়াতে ৫ লক্ষ টাকা ব্যয়ে ইট সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান।

জানা গেছে, বৃষ্টির দিনে কালিকাপুর ঘোলা গাড়ী রাস্তা চলাচলের অযোগ্য ছিল। প্রথম ধাপে গতবছর এই রাস্তার আংশিক সোলিং কাজ ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এই বছর দ্বিতীয় ধাপে আরো ৫ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে। ইট সোলিং কাজ করায় জনগণের দুর্ভোগের অবসান ঘটবে ।

পৌর বাসিন্দা রফিকুল ইসলাম জানান, নন্দীগ্রাম পৌর এলাকার ঘোলাগাড়ী মহল্লা বাসী দীর্ঘ দিন ধরে এই রাস্তার দাবি করে আসছিলো । কিন্তু কেউ কথা রাখেনি, আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলাম।এখন এই অবহেলিত রাস্তা ইট সোলিং করে মেয়র আনিছুর রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলো । মেয়রকে প্রতিশ্রুতি রক্ষার জন্য ধন্যবাদ।নতুন রাস্তা পেয়ে খুশি আমরা।
পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, পৌর এলাকার কালিকাপুর ঘোলাগাড়ী মহল্লা বাসী রাস্তার জন্য চরম জনদুর্ভোগে ছিলো ।একটু বৃষ্টি হলেই কাদা হতো। জনসাধারণের চলাফেরা, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার জন্য কোন রাস্তায় ছিলো না। নতুন আঙ্গিকে এই রাস্তা নির্মিত হলো এবং নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রথম ধাপে গতবছর এই রাস্তার আংশিক সোলিং কাজ ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এই বছর দ্বিতীয় ধাপে আরো ৫ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে। ২৩ বছর পর জনগণের দূর্ভোগের অবসান ঘটলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023