শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নিজেই নিজের শপথ নিলেন স্পিকার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

শপথ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নিজেই নিজের শপথ নেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। এরপর অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন তিনি।

বুধবার সকাল সোয়া ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের শুরুতেই নিজের কাছে নিজে শপথ নেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। পরে একাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনিই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।

স্পিকার ড. শিরীন শারমিন শপথ বাক্য পাঠ করার পর সামনে নতুন এমপিদের সারিতে থাকা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023