শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নন্দীগ্রামে করোনা রোগীর জন্ডিসের চিকিৎসা !

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় করোনা পজিটিভ রোগী তথ্য গোপন করে জন্ডিসের চিকিৎসা নেয়া কালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। এ সময় চারটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৯ মে) দুপুরে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রাম থেকে ওই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দির ওই যুবক ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। করোনা উপসর্গ নিয়ে ঈদের আগের দিন তিনি বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় শ্বশুরবাড়িতে আসেন। ঈদের পরদিন মঙ্গলবার (২৭ মে) তিনি বগুড়া নমুনা পরিক্ষা করতে দিয়ে শ্বশুর বাড়িতে যান। রাতে মোবাইল ফোনে জানতে পারেন নমুনা পরিক্ষার ফলাফল পজিটিভ। এরপর শ্বশুরবাড়ি থেকে তাকে বের করে দেয়া হলে ওই রাতেই তিনি চলে যান নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামে চাচার বাড়ি। সেখানে গিয়ে জানায় তিনি জন্ডিসে আক্রান্ত। চাচার পরিবার তার কথা বিশ্বাস করে পরদিন জন্ডিসের চিকিৎসা শুরু করে দেন।

শুক্রবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা অ্যাম্বুলেন্স নিয়ে হাজির সেই বাড়িতে। তখন হৈ চৈ পড়ে যায় গ্রামে। সবাই জানতে পারেন করোনা পজিটিভ রোগী জন্ডিসে আক্রান্ত বলে চিকিৎসা করাচ্ছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চারটি বাড়ি লকডাউন ঘোষনা করেন স্থানীয় প্রশাসন।

নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন বলেন, ওই রোগীর নমুনা পরিক্ষার ফলাফল পজিটিভ হওয়ায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023