শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার যাবে আজ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার চার হাজার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ইসি সচিব বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ। ইতিমধ্যে কমনওয়েলথ ও ওয়াইসির সঙ্গে বৈঠক হয়েছে। তারা প্রস্তুতির সব বিষয়ে জানতে চাইলে আমরা সব বিষয়ে তাদের জানিয়েছি।

অশোক কুমার বলেন, শনিবার থেকে নির্বাচনী মালামাল সব কেন্দ্রে যাবে। শনিবার ৪ হাজার কেন্দ্রে ব্যালট পেপার চলে যাবে, আর বাকি কেন্দ্রে যাবে নির্বাচনের দিন সকালে।

আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এ অবস্থায় ভোটের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরদিন সকাল পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করবে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023