শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আজ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

বছরের শেষদিনে চালু হলো মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর ফলে মেট্রোরেলের ১৬টি স্টেশনই চালু হলো। সোমবার (৩১ ডিসেম্বর) সকাল আটটা বেজে ৪ মিনিটে উত্তরার দিয়াবাড়ি থেকে কারওয়ান বাজার স্টেশনে প্রথম মেট্রোরেল এসে পৌঁছায়।

গত ২৮ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর বিষয়টি জানিয়েছিলেন। তিনি বলেন, আজ সোমবার (৩১ ডিসেম্বর) থেকে কারওয়ান বাজার ও শাহবাগ মেট্রোরেলের দুটি স্টেশন চালু হলো।

জানা গেছে, দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।

মেট্রোরেলের স্টেশনগুলো হলো- উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হয় দেশের প্রথম মেট্রোরেলের। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় এক বছর পর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার, শাহবাহ ও বিজয় সরণিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। গত ১৩ ডিসেম্বর চালু হয় টিএসসি ও বিজয় সরণি স্টেশন। আর বছরের শেষ দিনে চালণু হলো বাকি থাকা দুই স্টেশন, কারওয়ান বাজার ও শাহবাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023