শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ঘন কুয়াশা আর শীতে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া তীব্র শীত থেকে বাঁচতে মানুষ খুব একটা বাড়ির বাইরে যাচ্ছেন না। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। এর মধ্যে বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

দুপুরের দিকে ঘন কুয়াশা কেটে কিছু সময়ের জন্য সূর্য উঁকি দিলেও তেমন উত্তাপ ছড়াতে পারছে না। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার কুয়াশা পড়তে শুরু করে।

গতকাল মঙ্গলবারও (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তার আগের দিন সোমবার (১৮ ডিসেম্বর) সকাল নয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি, ১৭ ডিসেম্বর ১০ দশমিক ০ ডিগ্রি, ১৬ ডিসেম্বর সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023