শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

বিদেশিদের চাপ দেয়ার অধিকার নাই উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে বিদেশিরা। আমরা সবসময় বলে আসছি, তারা (বিদেশিরা) আমাদের ওপর কোনো চাপই দেন নাই।’

নির্বাচন কমিশনার মো. আলমগীর আরও বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা (বিদেশিরা) জানতে চায় যে, সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে আমরা কি কি ব্যবস্থা নিয়েছি। তারা আমাদের কার্যক্রমের মাধ্যমে বুঝতে চায় আসলে আমরা একটা ভালো নির্বাচনের জন্য যে সমস্ত পদক্ষেপ নেয়ার প্রয়োজন, সেসব নিয়েছি কি না।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী আচরণবিধি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন আচরণবিধি আওয়ামী লীগের জন্য প্রযোজ্য, বিএনপির জন্য নয়।’

জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারসহ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023