শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ গোটা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

দেশে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার অবরোধ বৃহস্পতিবারও চলছে। দলগুলোর এই কর্মসূচি চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। অবরোধ চলাকালীন রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

অবরোধের সমর্থনে এই আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকার পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি-জামায়াত ও শরিকরা। পরে ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করে তারা।

৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি দেয় দলগুলো। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023