শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

হরতাল: আরও ১১ যানবাহন ও ট্রেনে আগুন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাত থেকে রোববার (১৯ নভেম্বর) রাত পর্যন্ত হরতালের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১১ যানবাহনে আগুন দেয়া হয়েছে। সেই সঙ্গে হরতালের আগের দিন একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, শনিবার মধ্যরাতে ফেনীতে একটি কাভার্ড ভ্যান ও গভীর রাতে বগুড়া সদরে একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

রোববার ভোরে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে রাজধানীর কাজী আলাউদ্দিন সড়কে সিএনজিতে দুর্বৃত্তদের ককটেল হামলায় আগুন ধরে যায়। এদিন বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে একটি বাস, রাতে রাজধানীর ধানমন্ডি ও যাত্রাবাড়ীতে দুটি বাস, ফেনীর মহিপালে দুটি বাস, বগুড়ার নন্দীগ্রামে একটি চলন্ত ট্রাক, রাজশাহীর পুঠিয়ায় একটি বাস এবং গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে রোববার পর্যন্ত মোট ১৪৪টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

এদিকে হরতালের আগের দিন শনিবার গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়। এ ঘটনায় রোববার নাশকতার অভিযোগে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে টাঙ্গাইল রেলস্টেশনে একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023